1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ঢাকার যে সড়ক টানা ৪ মাস বন্ধ থাকবে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পথচারীদের জন্য আন্ডারপাস নির্মাণ কাজ চলছে। এর ফলে হজ ক্যাম্প থেকে বিমানবন্দর রেললাইন পর্যন্ত সড়ক বন্ধ রয়েছে। রাস্তাটি টানা চার মাস (১২০ দিন) বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ জুলাই) ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস’ নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষের দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজ চলা অবস্থায় প্রকল্পের আওতাধীন এয়ারপোর্ট-দক্ষিণখান রোডের অন্তর্গত হজ ক্যাম্প থেকে বিমানবন্দর রেললাইন পর্যন্ত সংযোগ সড়ক ১২০ দিন (৪) মাস পর্যন্ত বন্ধ থাকবে।

তাই সব ধরনের যানবাহন ও পথচারীদের এ সময়ে বিকল্প হিসেবে ‘কাওলা সড়ক’ ব্যবহারেরও অনুরোধ জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। সেই সঙ্গে রাস্তা বন্ধ রাখার জন্য দুঃখ প্রকাশও করা হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park