1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দু’দফা বন্যায় কানাইঘাটে শত কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪

মু্ফিজুর রহমান নাহিদ:: সম্প্রতি দু’দফায় বয়ে যাওয়া বন্যায় সিলেটের কানাইঘাট উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, গ্রামীণ রাস্তা-ঘাট, কালভার্ট সহ বাড়িঘর বিধ্বস্তসহ নদী ভাঙনে অন্তত ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

 

২০২২ সালে স্মরণকালের ভয়াবহ বন্যায় কানাইঘাট উপজেলার রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছিল। সেই বন্যায় কানাইঘাট গাজী বোরহান উদ্দিন সড়ক, কানাইঘাট-চতুল-দরবস্ত সড়ক, কানাইঘাট-শাহবাগ সড়ক, কানাইঘাট-সুরইঘাট সড়ক, গাছবাড়ী-হরিপুর সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে পিচ উঠে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল। ২০২২ সালের বন্যায় গুরুত্বপূর্ণ সড়কগুলোর সংস্কার কাজ ৫০ কোটি টাকার কাজ হলেও গ্রামীণ অঞ্চলের পাকা ও ইটসলিং রাস্তাগুলোর তেমন সংস্কার করা হয়নি।

 

আগের বন্যার ক্ষয়ক্ষতির রেশ কাটতে না কাটতেই সম্প্রতি দু’দফা বন্যায় ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, বৈরি আবহাওয়া বিরাজ করায় উপজেলার সুরমা নদীর ডাইকের অন্তত ১৮টি স্থানে বড় বড় ভাঙনের কারনে তীব্র পানির শ্রোতে বন্যায় গোটা উপজেলা লন্ডভন্ড হয়ে যায়। বিশেষ করে সিলেট শহরের সাথে সংযোগ সড়ক কানাইঘাট বোরহান সড়কের অন্তত ৩৫ কিলোমিটার সড়ক ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। অনেক স্থানে সুরমা ডাইক ভাঙনে ঝুঁকির মধ্যে রয়েছে। ২০২২ সালের বন্যায় সড়কটি সংস্কার না হওয়ার কারনে এবারের দু’দফা বন্যায় পানির তীব্র ¯্রােতে সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হলে বর্তমানে ঝুঁকি নিয়ে এ সড়কে যানবাহন চলাচল করছে। এছাড়া জনগুরুত্বপূর্ণ কানাইঘাট-চতুল-দরবস্ত, কানাইঘাট-শাহবাগ, সীমান্ত এলাকার সুরইঘাট সড়কেরও ব্যাপক ক্ষতি হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভারতের সীমান্তবর্তী জনপদ কানাইঘাট উপজেলায় বর্ষা মৌসুমের শুরুতেই বন্যা দেখা দেয়। দীর্ঘদিন থেকে কানাইঘাট সুরমা ও লোভা নদীর ডান ও বাম তীরে টেকসই বাঁধ না হওয়ার কারনে পাহাড়ি ঢলে সুরমা নদীর ডাইক ভেঙে ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে করে মানুষের জান-মাল, ফসলের ব্যাপক ক্ষতিসাধন সহ অবকাঠামোগত কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়।

 

গত মে মাসের শেষের দিকে ও জুনের মাঝামাঝি সময়ে ভারতের উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢল ও টানা ভারি বর্ষনে সুরমা নদীর ডাইকের ১৮টি স্থানে ভয়াবহ ভাঙন সহ ডাইকের উপর দিয়ে সুরমা ও লোভা নদীর পানি লোকালয়ে তীব্র শ্রোতে প্রবেশ করে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার সমস্ত জনপদ বন্যার পানিতে প্লাবিত হয়। পর পর দু’দফা বন্যায় গুরুত্বপূর্ণ সড়ক সহ গ্রামীণ অঞ্চলের এলজিইডি’র পাকা, ইট-সলিং অধিকাংশ রাস্তার পিচ উঠে ভেঙে গিয়ে কোটি কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। পাশাপাশি কাঁচা সড়কগুলো ব্যাপক ক্ষতি হয়েছে, হাজার হাজার বাড়ি-ঘর বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় অনেকে বাড়ি-ঘর ভেঙে গিয়ে গৃহহীন অবস্থায় রয়েছেন। বন্যায় মৎস সেক্টর ও কৃষি সেক্টরে কয়েক কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। ভাঙনকৃত সুরমা ডাইকগুলো জরুরী ভিত্তিতে মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ৬০ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হলেও অদ্যবধি পর্যন্ত কাজ শুরু হয়নি। যার কারনে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আবারো সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে। ভাঙন কবলিত সুরমা ডাইকগুলো মেরামত করা না হলে আবারো ভয়াবহ বন্যার সম্মুখীন হতে পারেন কানাইঘাট উপজেলার মানুষ।

 

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ইতিমধ্যে মহান জাতীয় সংসদে দু’দফা বন্যায় কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি কয়েক দফা উত্থাপন করেছেন। এতে তিনি জরুরী ভিত্তিতে গাজী বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ ক্ষতিগ্রস্ত, রাস্তাগুলোর মেরামত এবং সুরমা নদীর ভাঙন কবলিত ডাইকগুলো জরুরী ভিত্তিতে টেকসই বাঁধ দেয়া সহ বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘরগুলো নির্মাণে সরকারের বিভিন্ন দপ্তরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

 

পর পর দু’দফা বন্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন বিভিন্ন বিভাগের ক্ষয়ক্ষতির বিষয়টি সরকারের বিভিন্ন দপ্তরকে জানিয়েছেন। সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ভবিষ্যতে যাতে করে কানাইঘাট উপজেলাকে বন্যার হাত থেকে রক্ষা করা যায় এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আশ^স্থ করেছেন জনপ্রতিনিধিদের।

 

সরকারি ভাবে দু’দফা বন্যায় আনুমানিক ৮০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হলেও উপজেলা পরিষদের চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়র জানিয়েছেন তাদের এলাকাগুলো বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এতে করে ১০০ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। কানাইঘাটের সচেতন মহল ভয়াবহ বন্যা থেকে মানুষের জানমাল রক্ষা করার জন্য জরুরী ভিত্তিতে ভাঙ্গন কবলিত সুরমা ডাইকগুলো টেকসই বাধের দাবী জানিয়েছেন। সেই সাথে বন্যায় শত শত বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘর-বাড়ি নির্মাণে সরকারের সহায়তা কামনা করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park