1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট থেকে পায়ে হেঁটে হজযাত্রা শুরু করলেন যুবক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :পায়ে হেঁটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সিলেট থেকে রওনা দিয়েছেন ফয়সল আহমদ সাগর (৩৮) নামের এক যুবক। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাটবল গ্রামের মৃত মঞ্জিল আলীর ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে সিলেট নগরীর খাসদবির বাদামবাগিচা এলাকায় বসবাস করেন।

শুক্রবার (২৮ জুন) বেলা ২টায় সৌদি আরবের উদ্দেশ্য হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে পায়ে হাঁটার যাত্রা শুরু করেন।

পায়ে হেঁটে হজ পালনের যাত্রার বিষয়ে ফয়সল জানান, গত বছর আমি একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলাম। এরপর থেকে আমি মনে মনে ইচ্ছা পোষণ করি আমি পূর্ণ সুস্থ্য হয়ে পায়ে হেঁটে পবিত্র কাবা তাওয়াফ করবো। হজ করবো। তাই পরিবারের অনুমতি নিয়ে আজ হযরহ শাহজালাল (রহ.) দরগাহে নামাজ আদায় করে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে সৌদি আরব রওনা দিয়েছি।

যাত্রা পথ নিয়ে ফয়সল বলেন, দরগাহ থেকে বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারত যাব। ভারত থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরব যাব। সৌদি যেতে প্রায় বছর খানেক সময় লাগবে।

তিনি প্রধানমন্ত্রীসহ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন। সেই সঙ্গে দেশবাসীর দোয়া কামনা করেছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park