1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বছরে দুই হাজার দক্ষ কর্মী নেবে আরব আমিরাত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদির সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদির সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ছবি: সংগৃহীত

সিলেট আলাপ ডেস্ক :প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, এখন থেকে প্রতিবছর বাংলাদেশের দুই হাজার কর্মী আরব আমিরাতে যাবে। তিনি বলেন, শুধু গাড়িচালক নয়, বিভিন্ন খাতে কর্মী পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি এবং দুবাই ট্যাক্সি কর্পোরেশনের প্রধান নির্বাহীর সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলেন, কর্মী নিয়োগের বিভিন্ন সম্ভাবনাময় খাতগুলো পর্যবেক্ষণ করতে আজকে এখানে এসেছি। নার্সিং, চালক, নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন খাতে কর্মী প্রয়োজন।

এ নিয়ে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত দুই দেশই একসাথে কাজ করবে বলেও জানান আব্দুল্লাহ আলী আল হামুদি। তিনি বলেন, আমাদের এই সম্পর্ক আমাদের দুই দেশের জাতির পিতারা শুরু করেছিলেন। আবার আমা সেটা এগিয়ে নিবো।

গত মাসে দুবাই সফরের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, সেখানকার প্রায় ৪০টি ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছিলাম। তার মধ্যে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের সাথেও বৈঠক হয়। এতোদিন প্রতিবছর ৫০০ এর মত কর্মী আরব আমিরাতে যাচ্ছে। এখন থেকে প্রতিবছর যাবে দুই হাজার কর্মী।

বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার হলো ইউএই। সেখানে প্রায় ২১ লাখ ৫৮ হাজারের মতো কর্মী রয়েছেন। আর সম্প্রতি একক দেশ হিসেবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে আরব আমিরাত থেকে।

রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি বলেন, চলতি বছর আমরা এক হাজার ৩০০ ট্যাক্সি চালক নিবো। ধীরে ধীরে এই সংখ্যা বাড়বে। বেতনাদিও আন্তর্জাতিক শ্রম নীতিমালা অনুযায়ী হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park