1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

পরকীয়ায় অন্তঃসত্ত্বা, প্রেমিকের নামে ধর্ষণ মামলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
ইমন শেখ। ছবি সংগৃহীত
ইমন শেখ। ছবি সংগৃহীত

সিলেট আলাপ ডেস্ক :ফরিদপুরের বোয়ালমারীতে পরকীয়া সম্পর্কের জেরে এক নারী (২০) পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় প্রেমিকের নামে ধর্ষণ মামলা দায়ের করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইমন শেখ (১৫) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে উপজেলার পরমেশ্বদী এলাকা থেকে অভিযুক্ত ইমন শেখকে গ্রেপ্তার করা হয়। ইমন শেখ ওই গ্রামের কাজীপাড়া এলাকার বাসিন্দা। তার পরিবারের দাবি, ইমন ছোট মানুষ। সে এ ঘটনার সঙ্গে জড়িত নয়। তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। ওই মেয়ে অন্য কোনো জায়গা থেকে এ অন্তঃসত্ত্বা হয়ে থাকতে পারেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে বিরোধের জের ধরে তার নামে ১৪ মাস আগে একটি যৌতুকের মামলা দায়ের করে ওই নারী এবং স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে এসে বসবাস করেন তিনি। পরে বাবার বাড়িতে পাশের প্রতিবেশী চাচাতে ভাই ইমনের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। পরকীয়া সম্পর্কে মেলামেশায় ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। বিষয়টি এলাকায় জানাজানি হলে তার মা বাদী হয়ে গত ২৬ জুন রাতে ইমন শেখকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তবে মামলায় বলা হয়, চলতি বছরের ২৩ জানুয়ারি দুপুরে পরমেশ্বদী গ্রামের ইমন শেখ প্রতিবেশী ওই নারীর ঘরে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের ফলে ওই মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তিনি অন্তঃসত্ত্বার বিষয়টি তার পরিবারের কাছে খুলে বললে তার মা বাদী হয়ে থানায় মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, অন্তঃসত্ত্বা ওই নারী ১৪ মাস আগে তার স্বামীর নামে একটি যৌতুকের মামলা দায়ের করেন। এরপর থেকে ওই নারী তার বাবার বাড়িতে থাকতেন। অতঃপর সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে এ ঘটনায় ইমনকে আসামি করে ওই নারীর মা থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। ইমনকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর ডাক্তারি রিপোর্টে দেখা যায় ওই নারী ২২ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলেও জানান তিনি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park