1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে ২ শিশুকে হত্যা করলো দুলাভাই

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বরগুনায় গভীর রাতে শ্যলিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে ২ শিশুকে হত্যা করেছে মো. ইলিয়াস নামে এক যুবক। তাকে আটক করা হয়েছে। ইলিয়াসের বাড়ি জেলার খেজুর তলা আবাসনে।

শুক্রবার সকালে সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের রোডপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, ১৩ বছরের শিশু হাফিজুর এবং তিন বছরের শিশু তাইফা।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান জানান, গভীর রাতে শ্যালিকাকে ধর্ষণের উদ্দেশ্যে তার বাসায় যায় বড় বোনের জামাই মো. ইলিয়াস। এ সময় শ্যালিকা ধর্ষণে বাধা দিলে এলোপাথাড়ি কোপাতে থাকে ইলিয়াস। এতে শ্যালিকার মেয়ে তাইফা এবং প্রতিবেশী শিশু হাফিজুল নিহত হয়। আহত হয় ওই শ্যালিকা।

তিনি আরও বলেন, ভুক্তভোগী নারীকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেট আলাপ/ তামান্না

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park