
নিউজ ডেস্ক: সিলেটে আকষ্মিক বন্যায় আক্রান্ত গোলাপগঞ্জের মানুষ। ঈদের দিন থেকে পানি বন্দী হয়ে ঘর-বাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে খাদ্যাভাবে ভোগছেন পানি বন্দী বন্যার্তরা। বাড়ি-ঘরে পানি উঠায় রান্নার ব্যবস্থা নেই পানি বন্দী মানুষের। এমন অবস্থায় পানি বন্দী মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে যান ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবু সুফিয়ান উজ্জল ।
শুক্রবার (২১জুন) সিলেটের পানি বন্দী মানুষদের মধ্যে ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবু সুফিয়ান উজ্জল এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে, সদর ইউনিয়ন ও লক্ষণাবন্দ ইউনিয়ন বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরস ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল এর নির্দেশে মুড়ি, চিড়া, গুড়, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি বোতল, বাচ্চাদের জন্য পটেটো ও অতি জরুরি প্রয়োজন মিটানোর জন্য নগদ অর্থ বানভাসিদের কাছে পৌঁছে দেন তিনি।
ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবু সুফিয়ান উজ্জল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকেবে বাংলাদেশ যুবলীগ। সে ধারাবাহিকতায় আমরা এবারও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব তারেক, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তারেক আহমদ, লক্ষণাবন্দ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেনু মিয়া, সাবেক মেম্বার কলম্দর আলী, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আজিজুর রহমান মুন্না, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালাম আহমদ, উপজেলা যুবলীগ নেতা কাওছার আহমদ খোকা, ঢাকাদক্ষিন সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার খাঁন, লক্ষণাবন্দ ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাজ আহমদ, রক্তের বন্ধ সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক লিমন আহমদ, কদর আহমদ, আব্দুল্লাহ, মারজান, আবজল হোসেন, সাহিন আহমদ রনি, সুহেল আহমদ, নুরুল আলম পাপ্পু, উজ্জ্বল আহমদ, কবির আহমদ, অমিত আহমদ প্রমুখ।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// মাহফুজ
