1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হবিগঞ্জে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :বিগঞ্জে হাওরে নৌকায় বিদ্যুতায়িত হয়ে উত্তম কুমার (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে আজমিরীগঞ্জ-বানিয়াচং হাওরের জিলুয়া নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

মৃত উত্তম কুমার বানিয়াচং উপজেলার আরিয়ামুগুর গ্রামের জিসু কুমারের পুত্র।

স্বজনরা জানান, উত্তম কুমার আজমিরীগঞ্জ থেকে নৌকাযোগে বানিয়াচংয়ের উদ্যেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে হাওরে ঝুলে থাকা বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে সে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মোল্লা আবিদুর রেজা তাকে মৃত ঘোষণা করেন। এসময় কান্নায় ভেঙে পড়েন উত্তম কুমারের স্বজনরা।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, উত্তম কুমার নামে এক যুবক বিদ্যুতায়িত হয়ে মারা গেছে মর্মে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে একটি নোটিশ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park