1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ত্রান সামগ্রী ও নগদ অর্থ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ালেন ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক ও গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী আবু সুফিয়ান উজ্জল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
oplus_0

নিউজ ডেস্ক: সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক ও গোলাপগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী আবু সুফিয়ান উজ্জল ।

 

২০ জুন বৃহস্পতিবার সকাল ১১টা থেকে গোলাপগঞ্জ উপজেলা শরীফগঞ্জ ও উত্তর বাদেপাশা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি এলাকায় তিনি এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

 

এসময় আবু সুফিয়ান উজ্জল বলেন, আমি উপজেলা নির্বাচনের সয়ম আপনাদের কথা দিয়ে ছিলাম সকল পরিস্থিতিতে আমি আপনাদের পাশে থাকবো এবং যতদিন বেঁচে আছি আপনাদের সেবা করে যাবো। গোলাপগঞ্জ উপজেলার সবচেয়ে অবহেলিত ইউনিয়ন হচ্ছে শরিফগঞ্জ এবং উত্তর বাদেপাশ। বন্যা হলে এই দুই ইউনিয়নের রাস্তাঘাট ঘরবাড়ি পানির নিচে চলে যায়, যার কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়।

তাই সহজে ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হয় না। আজ আমি আপনাদের জন্য আমার সাধ্যমত ত্রান সামগ্রী নিয়ে এসেছি এবং সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসীরা যদি এই বানবাসী মানুষের পাশে দাঁড়ায় তাহলে বন্যার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগ আপনাদের পাশে আছে, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত থাকবে। সাহসের সাথে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সার্বক্ষণিক বন্যা পরিস্থিতির খোঁজ খবর রাখছেন। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারে পর্যাপ্ত সহায়তা দেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখুন। বিতরণ করা নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো শুকনা খাবার, বিশুদ্ধ পানি, খাবার সেলাইন ও নগদ অর্থ।

 

খাদ্য সামগ্রী বিতরণকালে সাথে ছিলেন শরীফগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার আলাউদ্দিন, শরীফগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা সয়ফুল আলম, সমাজ সেবক আব্দুল মজিদ রওসন, সাদমাদু জ্জামান রুবেল, আব্দুল আলীম পাপলু, কদুপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি ডা: আব্দুল জব্বার, আশরাফ আলী, আলী হোসেন, রক্তের বন্ধ সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক লিমন আহমদ, ঢাকাদক্ষিন সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি গোলাম কিবরিয়া জুনেদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য সজিদ, সাহি, হাসান, আব্দুল্লাহ, কদর, অমিত, সাদাত, মারজান, মাহমুদুল, মিজান, আশরাফুল, পাপ্পু প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park