1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মধ্যনগরে মনাই নদীতে ডুবে কিশোর নিখোঁজ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সুনামগঞ্জের মধ্যনগরে সাফেল মিয়া (১৮) নামে এক কিশোর পানিতে ডুবে নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সানুয়া গ্রাম সংলগ্ন মনাই নদীতে এ ঘটনা ঘটে।

সে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের কাউহানী গ্রামের মৃত আলীনুর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাফেলসহ তাঁর তিন বন্ধু এমরান মিয়া (১৬), সাগর মিয়া (১৮) ও জোবায়েল (১৮) মিলে ছোট্ট একটি মাছ ধরার ট্রলার দিয়ে বৃহস্পতিবার বিকালের দিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বংশীকুন্ডা বাজারে যায়। কেনাকাটা শেষে ট্রলার দিয়ে বাড়িতে ফেরার সময় সানুয়া গ্রাম সংলগ্ন মনাই নদীর পানিতে হঠাৎ করেই ট্রলার থেকে পড়ে যায় সাফেল। পরে ট্রলারে থাকা বাকি তিনজনের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। অনেক খোঁজাখুঁজির পরও সফেলকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ আজাদ বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। নিখোঁজ কিশোর সাফেল মিয়াকে উদ্ধারের জন্য আমাদের চেষ্টা অব্যহত আছে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। নিখোঁজ কিশোর সাফেল মিয়াকে উদ্ধারের জন্য পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা ফায়ার সার্ভিস ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park