1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে বাসায় অ সা মা জি ক কাজ, নারীসহ আ ট ক ৬

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

নিউজ ডেস্ক: অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিলেট মহানগরের গোটাটিকর এলাকার একটি বাসা থেকে ৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত (২২ মে) দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকায় অবস্থিত জামাল মিয়ার বাসায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম।
আটককৃতরা হলেন, বি-বাড়িয়া জেলার শাহজাহানপুর এলাকার ধনু মিয়ার ছেলে মো: সাচ্চু মিয়া(২৪), সিলেটের বিয়ানীবাজার থানার মৃত সৈদ আলীর ছেলে খলিল মিয়া (৫৮), বি-বাড়িয়া জেলার শাহজাদাপুর এলাকার ফুরুক মিয়ার ছেলে মো. দারা মিয়া পায়েল (২২), কিশোরগঞ্জ জেলার বৌলাই এলাকার মৃত আব্দুল রাজ্জাক ছেলে মো. মাজহারুল ইসলাম (২৯), পঞ্চগড় জেলার ভদেশ্বরী এলাকার মৃত আব্দুল হামিদ মেয়ে রাশেদা আক্তার (২৬) ও সিলেটের মোগলাবাজার থানার রহমত আলীর মেয়ে সুর্বণা আক্তার (২০)।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park