1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটের ১১ উপজেলায় ভোটগ্রহণ আজ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২১ মে) দেশের ১৫৭টি উপজেলার সাথে ‍সিলেট বিভাগের ১১টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

সিলেট বিভাগের যে ১১টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে, তার মধ্যে রয়েছে- সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ; সিলেট জেলার কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট; মৌলভীবাজার জেলার সদর ও রাজনগর; হবিগঞ্জ জেলার বাহুবল ও নবীগঞ্জ।

ইতিমধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার রাতের মধ্যে নির্বাচনী সরঞ্জামও পৌঁছে যাওয়ার কথা রয়েছে। তবে শুধুমাত্র ব্যালট পেপার স্ব স্ব কেন্দ্রে পৌছাবে ভোটের দিন সকালে।

ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে থেকে অর্থাৎ রবিবার (১৯ মে) মধ্যরাত থেকে প্রার্থীদের প্রচার-প্রচারণা বন্ধ রাখা হয়েছে।

এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ, র‍্যাব ও বিজিবির পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা। যেকোনো অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যেই কাজ শুরু করেছে পুলিশ, র‍্যাব, আনসার ও বিজিবি। এছাড়াও গোয়েন্দা নজরদারির পাশাপাশি সাইবার নজরদারিও শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলো।

ভোট উৎসব নির্বিঘ্ন করতে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবে। ইউনিয়ন পর্যায়ে একটি করে মোবাইল টিম সক্রিয় থাকবে।

এছাড়া প্রতিটি থানায় পুলিশ ও সশস্ত্র আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) সদস্যদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা হচ্ছে। থানা এলাকায় র‍্যাব ও বিজিবি টহল দেবে। প্রয়োজন অনুযায়ী তারা অপারেশনে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park