1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দোয়ারাবাজার উপজেলা নির্বাচন: প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদে নির্বাচনের ৩য় ধাপে অনুষ্ঠিতব্য সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক পেয়েছেন প্রার্থীরা।

সোমবার (১৩ মে) ছিল প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন। জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পাওয়ার পরপরই জমে উঠেছে নির্বাচনী মাঠ, প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।

দোয়ারাবাজার উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়ন পত্র জমা দিলেও একজন প্রত্যাহার করায় চেয়ারম্যান পদে ৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় মাঠে রয়েছেন।

ভাইস-চেয়ারম্যান পদে রয়েছেন ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় ৫ জন প্রার্থী সহ মোট ২০ জন প্রার্থী রয়েছেন।

চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক পেয়েছেন ‘মোটর সাইকেল’, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী পেয়েছেন ‘আনারস’ , দেওয়ান আশিদ রাজা চৌধুরী পেয়েছেন ‘কাপ পিরিচ’, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম পেয়েছেন ‘দোয়াত কলম’ ও মো. নুরুল আমিন পেয়েছেন ‘ঘোড়া’।

ভাইস চেয়ারম্যান পদে মো.তাজির উদ্দিন ‘তালা’, নুর হোসেন মো. আবদুল্লাহ ‘মাইক’, মো.বশির আহমদ ‘চশমা’, মো. আবু বকর ছিদ্দিক ‘বৈদ্যুতিক বাল্ব’, মো. জিয়াউর রহমান ‘উড়োজাহাজ’, মো. রাসেল মিয়া ‘টিয়া পাখি’, মো. আবুল কালাম ‘টিউবওয়েল’, শরীফ আহমদ ‘পালকী’, জেইউ সেলিম ‘বই’ ও সোনাধন দে ‘গ্যাস সিলেন্ডার’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম পেয়েছেন ‘প্রজাপতি’, শামসুন নাহার (রুমি) ‘ফুটবল’, মোছা. শিরিনা বেগম ‘হাঁস’, মোসাম্মৎ লাইলী আক্তার লাকি ’সেলাই মেশিন’ ও ঝর্ণা রানী দাশ পেয়েছেন ‘কলস মার্কা’।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park