1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মামাকে সমর্থন দিয়ে ভাগনের প্রার্থীতা প্রত্যাহার

  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪

শ্রীমঙ্গল সংবাদদাতা :মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মামাকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছেন ভাগিনা।

রোববার (১২ মে) দুপুরে শহরের মহসিন অডিটোরিয়ামে জনাকীর্ণ সংবাদ সম্মেলন করে উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী, মো. আফজল হক। প্রার্থীতা প্রত্যাহার করে বলেন,তার মামা বীর মুক্তিযোদ্ধা আছকির মিয়া এবারের নির্বাচনে দাঁড়ানোতে তিনি তার বিবেকের কাছে আঁটকে যান। একজন মুক্তিযোদ্ধা,বয়োজ্যেষ্ঠ,উপজেলা পরিষদের সাবেক প্রথম চেয়ারম্যান,আত্মীয় স্বজন,বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খিরা অনুরোধ করায় মামার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নেন বলে তিনি জানান।

এসময় তিনি আরও জানান,পরবর্তী নির্বাচনে তিনি আবার প্রার্থী হবেন। তিনি তার সমর্থক,কর্মী,ভক্ত ও শুভাকাঙ্খিসহ সকল ভোটারদের প্রতি অনুরোধ করেন তার মামা দেশের শ্রেষ্ঠ সন্তান একজন মুক্তিযোদ্ধা হিসেবে ভোট দিয়ে জয়যুক্ত করার। তিনি উপজেলার হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খৃস্টানসহ সকল ধর্মের ও দল-মতের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এ পর্যন্ত তাকে সমর্থন ও সহযোগীতা করার জন্য।

উল্লেখ্য আগামী ২৯ মে এ উপজেলায় তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৪ জন ও মহিলা ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে জানা যায়।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন,চেয়ারম্যান প্রার্থী মো. আছকির মিয়া,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইউছুব আলী,ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ রশিদ,কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মুক্তিযোদ্ধা এম এ মোতলিব,মুক্তিযোদ্ধা আবু শহীদ আব্দুল্লা,শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন,মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়াম্যান ফিরোজ মাস্টার, পরিবহন ইউনিয়নের শ্রমিক নেতৃবৃন্দসহ সহস্রাধিক লোকজন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park