1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে বাচ্চু খুনের ঘটনায় গ্রেফতার ৫

  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪

গোলাপগঞ্জ প্রতিনিধি :সিলেটের গোলাপগঞ্জে জায়গা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে মো. বাচ্চু আহমদ (৩২) নামের এক যুবক খুনের ঘটনায় ৫ আসামীকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। রবিবার গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আমিনের নির্দেশে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে দত্তরাইল গ্রামের তোয়াইদ আলী পুত্র শামছুল আরফিন রনি (৩০), মৃত তমরেজ আলীর পুত্র তোয়াইদ আলী (৫৫), আব্দুল মতিনের পুত্র মিনহাজ আহমদ (৩৮), তোয়াইদ আলী স্ত্রী হাসনা বেগম (৪৫), শামছুল আরফিন রনির স্ত্রী লিজি বেগম (২৫)কে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ভিন্ন ভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার তাদের গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, উপজেলার দত্তরাইল ইন্দারপাড় গ্রামের বাচ্চু আহমদের পরিবারের সঙ্গে তাঁর চাচাতো ভাই রনি আহমদের (২৮) পরিবারের বিরোধ রয়েছে। জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তাঁদের দুই পরিবারের মধ্যে আদালতে মামলাও চলছে। এর জেরে শনিবার বিকেল চারটার দিকে বাচ্চু ও রনির মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে রনি চাপাতি দিয়ে আঘাত করলে বাচ্চু গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রনি এবং তাঁর বাবা মো. তোয়াহিদ আলী, স্ত্রী লিজা বেগম ও মাকে আটক করে। তবে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park