1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিয়ানীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :বিয়ানীবাজারে ট্রাকের সাথে মোটরসাইকেল সংঘর্ষে শিবলু আহমদ (৩১) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার রাতে বিয়ানীবাজার পৌর শহরের খাসাস্থ সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন তিনি।

নিহত শিবলু উপজেলার চারখাই এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে। তবে তারা দীর্ঘদিন থেকে বিয়ানীবাজার খাসা পন্ডিতপাড়া এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরসভার খাসায় প্রধান সড়কে মাটি বোঝাইকারী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘাতক ট্রাক মোটরসাইকেল আরোহী শিবলুকে টেনে হিচড়ে দুরে নিয়ে যায়। এসময় তার শরীর দ্বিখন্ডিত হয়ে যায়। ঘটনাস্থলে সে মৃত্যু বরণ করে। পরে তার রক্তাত দেহ উদ্ধার করে বিয়ানীবাজার থানায় নিয়ে আসা হয়। দুর্ঘটনার পর ঘাতক বালুবোঝাই ট্রাকটি রেখে চালক পালিয়ে যায়।

নিহত শিবলু আহমদের স্বজন সুমন আহমদ জানান, এমন মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের ভাতিজার মৃত্যু দেখে আমরা হতবাক। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি, আমরা এর বিচার চাই।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর ঘটনার খবর নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park