1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে দুর্ঘটনায় নিহতদের পরিচয় সনাক্ত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে পাথরবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকাশার মুখামুখি সংঘর্ষে নিহত দুইজন ও আহত ৪ জনের পরিচয় মিলেছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনায় নিহতরা হলেন, ছাতক উপজেলার লুবিয়া গ্রামের মোতালিব মিয়ার পুত্র হারুনুর রশিদ (৪০) ও নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার বিশরপাশা গ্রামের রনুজিৎ সাহার পুত্র পার্থ সাহা (২৩)। পার্থ সাহা উপজেলার দয়ার বাজারে থাকত।

আহতদের মধ্যে হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার নয়াগাঙ্গের পাড় গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র শাহ আলম (৪০), দুর্ঘটনায় নিহত হারুনুর রশিদের ভাই নয়ন মিয়া (২৫), সিলেটের দক্ষিণ সুরমার এখলাছ মিয়া ও সিএনজি অটোরিকশা চালক লিমন (২২)। আহতদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় কোম্পানীগঞ্জের গৌরিনগর ও খাগাইল পাম্পের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী পাথরবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সিলেট থেকে কোম্পানীগঞ্জের দিয়ে আসা সিএনজি অটোরিকশার। এ সময় সিএনজি অটোরিকশায় থাকা ৬ যাত্রী আহত হয়। দুর্ঘটনার ১০ মিনিটের মাধ্যে ঘটনাস্থলে মারা যায় পার্থ সাহা। স্থানীয়রা বাকি ৫ জনকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠান। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকেও মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, ‘দুর্ঘটনায় খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদেরকে হাসপাতালে পাঠিয়েছে। ট্রাক ও অটোরিকশাটি থানায় নিয়ে আসা হচ্ছে।’

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park