1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কুলাউড়ায় দরজা ভেঙে রেলের গেটম্যানের লাশ উ দ্ধা র

  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :মৌলভীবাজারের কুলাউড়া লংলা রেলওয়ের গেটম্যান রায়হানুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার লংলা এলাকায় ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রায়হানুল ইসলামের বাড়ি নওগাঁয়। তিনি প্রায় ছয় বছর ধরে কুলাউড়া লংলা রেলওয়ের গেটম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ জানান, সকালে দায়িত্ব পালন করে লংলা এলাকায় বাসায় ফেরেন রায়হানুল। বিকেলে আবারও কাজে না যাওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ তার মোবাইল ফোনে কল দেন। এতে তাকে পাওয়া যায়নি। পরে বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে জানানো হয়।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা ভিতর থেকে লাগানো দেখতে পায়। এতে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। রায়হানুল ইসলাম পরিবার নিয়ে বসবাস করতেন। ঈদের ছুটিতে তার স্ত্রী গ্রামের বাড়িতে গেলে এখনো ফিরেননি।

রায়হানুলের গ্রামের বাড়ির লোকজনের সঙ্গে কথা হয়েছে। তারা আসলে মৃতদেহটি হস্তান্তর করা হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park