1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ১০ জন

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

গোলাপগঞ্জ প্রতিনিধি : উপজেলা পরিষদ নির্বাচনের প্রথমধাপে আসন্ন ৮মে ৬ষ্ঠ গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদের বিপরীতে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (১৫ এপ্রিল) তফসিল অনুযায়ী ১ম ধাপের নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের শেষ দিন ছিলো। চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র জমা দানের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান ইকবাল৷

চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি এলিম, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ ও ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবু সুফিয়ান উজ্জ্বল।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান মোহাম্মদ আজম, আকমল হোসেন ও মো. লবিবুর রহমান, মো. নাবেদ হোসেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভাদেশ্বর ইউনিয়নের ৪.৫ ও ৬ নং ওয়ার্ডের বর্তমান মহিলা সদস্য সেলিনা আক্তার শিলা ও মোছাঃ নার্গিস পারভিন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো আজ ১৫ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোট গ্রহণ ৮ মে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park