1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশত আ হ ত

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা ও মহব্বতপুর গ্রামবাসীর সংঘর্ষে দু’গ্রামের অর্ধশত লোক আহত হয়েছেন। রবিবার (১৪ এপ্রিল) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সংঘর্ষ থামাতে কয়েক রাউন্ড ফাঁকাগুলি ও টিয়ার সেল নিক্ষেপ করেছে।

সংঘর্ষে গুরুতর আহত ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, খুরমা গ্রামের আব্দুল খালিক ও মহব্বত পুর গ্রামের আবুল বসরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। রবিবার দু’পক্ষের দুই ছেলের মধ্যে বাক-বিতন্ডা ও মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে পাশাপাশি দু’গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাঁকাগুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষ থামাতে ৩ রাউন্ড ফাঁকাগুলি ও কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park