1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে সুবিধাবঞ্চিতদের নিয়ে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের ইফতার

  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

গোলাপগঞ্জ প্রতিনিধি :সিলেটের প্রবাসী অধ্যুষিত এলাকা গোলাপগঞ্জে সুবিধাবঞ্চিতদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে গোলাপগঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন।

শনিবার (৬ এপ্রিল) সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে পৌর শহরে সমাজের সুবিধা বঞ্চিত ও অসহায় শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী ও গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ বাজার বনিক সমিতির সদস্য মাহবুবুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, সমন্বয়ক মোহাম্মদ শাহ আলম, সমন্বয়ক নজরুল ইসলাম, গোলাপগঞ্জ মাইক্রবাস সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম লিলু, সাংবাদিক আব্দুল্লাহ, সমাজ কর্মী পারভেজ আহমদ,সাংবাদিক জাহিদ উদ্দীন, ফাহিম আহমাদ, তামিম আহমদ, অলিউর রহমান তামিম, পাবেল আহমদ প্রমুখ।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাওলানা আব্দুল জলিল।

প্রধান সমন্বয়কারী সাংবাদিক আব্দুল আহাদ বলেন, গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন দেশের প্রবাসীদের মানবিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করার মাধ্যমে নতুন অধ্যয়ের সূচনা হলো। যেকোনো মানবিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করবে নবগঠিত এই সংগঠন। তিনি গোলাপগঞ্জ উপজেলার সচেতন প্রবাসীদের প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান৷

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park