
মুফিজুর রহমান নাহিদ: সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।এরই ধারাবাহিকতায় সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল এসআই(নিঃ) দেবাশীষ সূত্রধর এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ইংরেজী ২৮/০৩/২০২৪ তারিখ ১৭.০৫ ঘটিকার সময় কানাইঘাট সদর ইউনিয়নের কৃষ্ণপুর সাকিনস্থ ইউপি সদস্য নিজাম উদ্দিনের বাড়ীর সামনে রাস্তার উপর ভারত হইতে অবৈধভাবে নিয়ে আস ২৫ টি বস্তায় মোট ১২৫০ কেজি চিনি সহ একটি পিকআপ গাড়ি আটক করেন। ঐ সময় গাড়িতে থাকা আসামি ১। নাজিম উদ্দিন (২৫), ২। রামিম আহমেদ (২০), উভয় পিতা- আব্দুল আহাদ, সাং সনাতনপুঞ্জি, থানা- কানাইঘাট সহ অজ্ঞাতনামা গাড়ির হেলপার পুলিশের উপস্থিতির টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে এস আই দেবাশীষ সূত্রধর ঘটনাস্থলে চিনি ও গাড়ী জব্দ করে থানায় হাজির হয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।