1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আগামিকাল উদ্ধোধন হবে গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪

গোলাপগঞ্জ প্রতিনিধি:: গোলাপগঞ্জে আগামীকাল মঙ্গলবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের দিনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি ও সিলেট-৬ আসনের এমপি ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে। উপজেলার পৌর শহরের চৌমুহনীর নুর ম্যানশনের পশ্চিম সংলগ্ন ৮ শতাংশ ভূমির উপরে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হয়।

জানা যায়, ২০২২ সালের জানুয়ারিতে নির্মাণ কাজের উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মরহুম এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। আধুনিক নির্মাণশৈলীতে নির্মিত চার তলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় রয়েছে ৬টি করে স্টল, তৃতীয় তলায় থাকছে কার্যালয়ের দুটি অফিস ও সভা কক্ষ এবং চতুর্থ তলায় নামাজের স্থান। ভবনের সম্মুখভাগে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি।

এদিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি নির্মিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্টজনেরাসহ সাধারণ জনগণ।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা যায়, পুরো সিলেট জেলায় খেতাবপ্রাপ্ত ২৭ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে ১৩ জন গোলাপগঞ্জ উপজেলার। উপজেলায় মুক্তিযোদ্ধার সংখ্যা ৪২৫ জন। অথচ জরাজীর্ণ ও সংকীর্ণ এক অস্থায়ী কক্ষে তাদের এতোদিন কার্যক্রম পরিচালনা করতে হয়েছে। এতে অনেক সময়ই সুশৃঙ্খলভাবে কার্যক্রম পরিচালনা করা যেতো না। এখন স্থায়ী ঠিকানায় নতুন ভবন পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধারাসহ উপজেলার সচেতনমহল।

গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কামান্ডারের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগির খান ছামিন বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চৎকার উদ্যোগ ছিল উপজেলা ভিত্তিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ। যা বাস্তব রূপ রূপান্তরিত হচ্ছে আগামিকাল। আগামি প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। মুক্তিযোদ্ধা সন্তান কামান্ডার পক্ষ থেকে মাননীয় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫২ বৎসর পর আমাদের জরাজীর্ণ ঘর থেকে আমরা পেতে যাচ্ছি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করে দিচ্ছেন। এজন্য প্রধানমন্ত্রীকে উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই স্থায়ী কার্যালয় প্রজন্ম থেকে প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে অগ্রণী ভূমিকা রাখবে।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আল মিঠুন বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য মহান একটি দিনে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার বুঝিয়ে দিতে পারবো বলে। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই জাতির শ্রেষ্ঠ সন্তার জন্য চমৎকার একটি উপহার গোলাপগঞ্জ দেওয়ার জন্য।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park