
নিউজ ডেস্ক::
১৭-১০-২৩
জকিগঞ্জে শাহ গলি বাজারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হামলায় দোকান ভাংচুরের খবর পাওয়া যায়। রবিবার (১৭ আক্টোবর) বিকাল ৪ টার সময় উপজেলাস্থ বারহাল ইউনিয়নের শাহ গলি বাজারে যুবলীগ নেতা ফারুকের নেতৃত্বে লাঠিশোঠাসহ অতর্কিত হামলায় দোকানে ভাংচুর ও মালামাল লুটপাট করা হয়।
জানা যায়, ভুক্তোভোগী মোঃ ফরন মিয়া তার নিজ প্রতিষ্ঠান মেসার্স ফরন ট্রেডার্স ব্যবসা পরিচালনায় সময় যুবলীগ নেতা ফারুকের নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা ভাংচুর ও হামলা চালায়। এ সময় তার নিজ ব্যাবসা প্রতিষ্ঠানের মালামাল নষ্ট সহ লুট করার অভিযোগ করেন তিনি। তার দাবী তার ছেলে ছাত্রদলের রাজনৈতির সাথে জড়িত থাকায় তার দোকানে প্রতিহিংসা মূলকভাবে এ হামলা চালায়। এ হামালায় তার দোকানে ৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়।
এদিকে যুবলীগ নেতা ফারুক আহমদের সাথে কথা বললে তিনি জানান, এ রকম কোন ঘটনার সাথে আমি জড়িত নই। কিছু কুচক্রী মহল আমার নাম ব্যবহার করে অপকর্মকান্ড করতেছে। তারা আমাকে বিতর্কিত করতে চাচ্ছে। ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্রের মোকাবেলা আমরা জনগণকে নিয়ে করবো।
জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক এখলাছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন এ রকম ঘটনা খবর পাওয়া গেছে। খবর পাওয়ার সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন রয়েছে। তবে কোন পক্ষ এ পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জকিগঞ্জ বিএনপি সহ সমমনা দলগুলো।