1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শাবি দেশের প্রথম ডিজিটাল ক্যাম্পাস – ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের প্রথম ডিজিটাল ক্যাম্পাস। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে ছাত্র রাজনীতি শিক্ষার্থীবান্ধব হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসাইন।

মঙ্গলবার (১৯ মার্চ) শাবিপ্রবি শাখা ছাত্রলীগের কর্মিসভায় এসব কথা বলেন তিন।

বক্তব্যে সাদ্দাম বলেন, দেশে অনেককিছুর প্রথমের সাক্ষী শাবিপ্রবি। তার মধ্যে অন্যতম হলো প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, প্রথমবারের মতো অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু, আন্তর্জাতিক জার্নালে সবচাইতে বেশি গবেষণাপত্র প্রকাশনা, সেমিস্টার পদ্ধতি চালু ইত্যাদি। এ ছাড়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নানামুখী প্রশংসা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় এ নেতা।

স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যকে সামনে রেখে সাদ্দাম বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে শাবিপ্রবির শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে। তারা আরও নানা ধরনের নতুন নতুন আইডিয়া, উদ্ভাবন, শিক্ষা-গবেষণাসহ নানা কর্মকাণ্ডে অবদান রাখার আশা ব্যক্ত করেন তিনি।

এ ছাড়াও দীর্ঘ এক দশক যাবৎ কমিটি গঠন থেকে বঞ্চিত শাবিপ্রবি ছাত্রলীগে কমিটি দ্রুত সময়ের মধ্যে গঠনের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আমরা চেষ্টা করছি ছাত্রলীগের গুরুত্বপূর্ণ এ ইউনিটকে আরও গতিশীল করতে খুব দ্রুত সময়ের মধ্যে কমিটি ঘোষণা করা হবে।

সাধারণ সম্পাদকের বক্তব্যে শেখ ওয়াসিফ আলী ইনান বলেন, ছাত্রলীগের কর্মীদের নেতিবাচক উপাদানগুলোকে বাদ দিতে হবে। ইতিবাচক গুণাবলি অর্জনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। এমন নেতৃত্ব গড়ে তুলতে হবে যাতে সেটি হয় সাধারণ শিক্ষার্থীদের নির্ভরতার ঠিকানা। সাধারণ শিক্ষার্থীরা দক্ষতা, সাংস্কৃতিক, সমন্বয়গত উন্নয়নের ক্ষেত্রে ছাত্রলীগের নেতৃত্ব ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

বিশ্ববিদ্যালয়ের উপ তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নাজমুস সাকিবের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন সহসভাপতি রিপন মিয়া, আল আমিন রহমান, জয়নাল আবেদীন ও আবু সাঈদ কনক, যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান কলিন্স ও কাজল দাস, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক আকিব মোহাম্মদ ফুয়াদ, উপ দপ্তর সম্পাদক বারেক হোসাইন আপন, উপ-অটিজমবিষয়ক সম্পাদক মো. ফাহিম চৌধুরী ও সদস্য ইমতিয়াজ রাব্বি প্রমুখ।

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park