1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নিখোঁজের পর সোনাই নদীতে মিলল যুবকের মরদেহ

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সোনাই নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বুলবুল আহমেদ হৃদয়ের (২০) লাশ ৪দিন পর সোমবার (১৮ মার্চ) সকালে নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

হাফেজ বুলবুল আহমেদ হৃদয় উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের আইয়ুব আলীর ছেলে।

গত ১৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে বুলবুল আহমেদ হৃদয় সোনাই নদীতে মাছ ধরতে যান। সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন উৎকণ্ঠিত হয়ে এলাকায় বুলবুলের নিখোঁজ হওয়ার বিষয়ে মাইকিং করে। লোকজন এসময় নদীর পাড়ে বুলবুলের ব্যবহৃত জুতা ও মাছ ধরার সরঞ্জাম দেখতে পায়। কিন্তু বুলবুলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওইদিন রাতেই এ ব্যাপারে মাধবপুর থানায় জিডি করা হয়।

নিখোঁজ হওয়ার ৪ দিন পর সোমবার সকালে স্থানীয় লোকজন বুলবুলের ভাসমান লাশ নদীতে দেখতে পায়। খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা লাশ উদ্ধার করেছেন।

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। প্রাথমিকভাবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তৌকির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park