1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হবিগঞ্জে আগুনে ১৪ দো.কা.ন পুড়ে ছাই

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জের মিরপুর বাজারে আগুন লেগে ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) বিকেলে মিরপুর বাজারের তেমুনিয়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দমকল বাহিনী দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বাংলানিউজকে জানান, মিরপুর বাজারের তেমুনিয়ায় প্রথমে একটি চায়ের স্টলে আগুন লাগে। পরে সেই আগুন আরও ১৩টি ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও বাহুবল ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।

ততক্ষণে ১৪টি দোকান পুরোপুরিভাবে পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে চায়ের স্টল, মিষ্টি, মুদি, ভেরাইটিজ ও ফলের দোকান রয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বরাত দিয়ে ওসি বলেন, অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়ে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ক্ষয়ক্ষতি নিরূপণ করে মূল প্রতিবেদন দেবে।

অগ্নিকাণ্ডের বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান রহমান বলেন, দমকল বাহিনী সুশৃঙ্খল তৎপরতায় পুরো বাজার রক্ষা পেয়েছে। না হলে আরও বেশি ক্ষয়ক্ষতি হতে পারতো।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে স্কাউটের কয়েকজন সদস্য আহত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ব্যবসায়ীদের সরকারি সহায়তা দেওয়া হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park