1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দেশের বাইরে না যাওয়ার শর্তে জামিন পেলেন সিলেট বিএনপির ২ নেতা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে দায়ের হওয়া বিভিন্ন থেকে উচ্চ আদালতের পর এবার নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন সিলেট মহানগর বিএনপির ৫ নেতা। এরমধ্যে সিলেট মহানগর বিএনপির অন্যতম দুই নেতাকে ‘দেশের বাইরে না যাওয়ার শর্তে’ জামিন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নুরে আলম ভূঁইয়া জামিন মঞ্জুর করেন।

‘দেশের বাইরে না যাওয়ার শর্তে’ জামিনপ্রাপ্তরা হলেন- সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী বলেন, গত বছরের ২৮ অক্টোবর থেকে সরকারের পদত্যাগ দাবীতে বিএনপির চলমান একদফা আন্দোলনে সিলেট নগরীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় সিলেট মহানগরের ৫ জন নেতাকর্মীকে নিম্ন আদালত জামিন দিয়েছেন। তবে আমাদের মহানগর কমিটির সভাপতি নাসিম হোসাইন ও আমাকে বিদেশ না যাওয়ার শর্তে জামিন দেওয়া হয়েছে।

এরআগে গত ৫ ফেব্রুয়ারি বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নাসিম, লোদীসহ সিলেট বিএনপির অন্তত ৫০ নেতাকর্মী ছয় সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park