1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের বিদায় সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

নিজস্  প্রতিবেদক : ছাত্র-ছাত্রীদের সঙ্গে কাদঁছেন দীর্ঘদিনের কর্মস্থলের সহকর্মী শিক্ষক-শিক্ষিকারাও, আবার কেউ গলায় ফুলের মালা পড়িয়ে দিচ্ছেন। সবমিলিয়ে এ যেন অন্যরকম এক পরিবেশ। শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে একদম নিস্তব্ধ, নিথর, সুনসান নীরবতা। সবার চোখ জলে টলমল। অশ্রুসিক্ত নয়নে বিষাদের ছায়া নেমেছে পুরো স্কুল প্রাঙ্গনে। কারণ, আজ প্রিয় শিক্ষকদের বিদায়; তাই বিমর্ষ, মনমরা, করুণ চাহনি চারদিকে।

৯ মার্চ শনিবার দিনভর বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহির আহমদের সভাপতিত্বে প্রধান শিক্ষক আব্দুস শহীদ স্বাগতিক বক্তব্যের মাধ্যমে এমন দৃশ্যেরই অবতারণা হয় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হেলিম,সাবেক সিনিয়র শিক্ষক সুলতানা বেগম, আব্দুল মজিদ মিয়া,আব্দুল জলিলের বিদায়কে ঘিরেই সভার প্রথম অধিবেশনে এই দৃশ্যের অবতারণা।

প্রাচীন এই বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি, ছাত্রছাত্রী, কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীদের চোখের জ্বলে সিক্ত ভালবাসায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মৃতিময় বক্তব্যে উঠে আসে বিদায়ী শিক্ষকদের পিতৃতুল্য ভালোবাসা, শিক্ষকতা, আন্তরিকতা ও তাদের অসামান্য অবদানের চিত্র। যেসব স্মৃতি রোমন্থন করেই আবেগাপ্লুত হয়েছেন তার সহকর্মী ও শিক্ষার্থীরা।

সংবর্ধনা সভায় বিদায়ী শিক্ষকদের পক্ষ থেকে সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল হালিম সাহেব তাদের কাটানো স্মৃতি আওড়িয়ে আবেগাপ্লুত হয়ে উঠেন। কান্নাজড়িত কন্ঠে বলেন, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয় ও এলাকার সবার প্রতি ভালোবাসায় আমার বা আমাদের কোন খাদ ছিলোনা। তোমরা সফল হও, সকলের সফলতায় আমার কাম্য। এ সময় এ শিক্ষকের সাথে কেঁদে উঠেন শিক্ষার্থীরাও। এ সময় এক হৃদয়গ্রাহী পরিবেশের সৃষ্টি হয়।

সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, স্যাররা আমাদের মাঝে আলো ছড়িয়েছেন। কখনও অভিভাবক, কখন শিক্ষক আবারও কখনও বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছেন। দিয়েছেন উৎসাহ-উদ্দীপনা ও ভালোবাসা। এমন শিক্ষকদের বিদায়ে আমরা সবাই মর্মাহত এটাই স্বাভাবিক।

সভার দ্বিতীয় অধিবেশনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী চেয়ারম্যান প্রার্থী ব্রাজিল যুবলীগ নেতা আবু সুফিয়ান উজ্জ্বল, বিদায়ী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল হালিম,আব্দুল জলিল প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য লুৎফুর রহমান,ইউসুফ আলী, আব্দুস সুবহান, শাহেদ আহমদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park