
সিলেট আলাপ ডেস্ক :ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার মাসিক নিয়মিত বৈঠক বন্দরবাজারস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর সভাপতি মুফতি সাইদ আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম, আলহাজ হাফেজ মাওলানা আসআদ উদ্দীন, মাওলানা আব্বাস উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি প্রভাষক বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান খান, প্রচার ও দাওয়াহ সম্পাদক রফিকুল ইসলাম রনি, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহিবুর রাহমান রনি, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহা. আব্দুল মালিক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহা. মাঈন উদ্দীন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. নুরুজ্জামান, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক হাফেজ ওলিউর রহমান সাদিক, সহ-দপ্তর সম্পাদক মো. জাকির হুসাইন, মোহা. আরিফুর রহমান, মুহা. আলামিন হামজা। বৈঠকে পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার দাবিতে আজ বাদ আসর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে স্বাগত মিছিল সফল করতে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব
