1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ওসমানীনগরে মহাসড়কে যানজট, বা ড় ছে ঝুঁকি

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেট-ঢাকা মাহাসড়কের ওসমানীনগরে তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে দূরপাল্লার যাত্রীদের। উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজার মহাসড়কটিতে প্রতিনিয়ত সৃষ্টি হয় যানজট। ফলে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে দূরপাল্লার গাড়িসহ সরকারি-বেসরকারি সেবা প্রদানের গাড়ি। অভিযোগ উঠেছে, মহাসড়কের অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর অংশে তা মানা হচ্ছে না। উপজেলার শেরপুর থেকে নাজির বাজার পর্যন্ত প্রতিটি বাজার এলাকার মহাসড়কের মধ্যে অবৈধ স্ট্যান্ড বানিয়ে দাপট দেখাচ্ছেন চালকরা। এসব যানবাহন মহাসড়কের ফুটপাথসহ সড়কের বেশির ভাগ স্থান দখল করে দীর্ঘ সময় যাত্রীদের জন্য দাঁড়িয়ে থাকে। ফলে সৃষ্টি হয় যানজটের। এ ছাড়া মহাসড়ক সংলগ্ন বিভিন্ন ছোট ছোট সড়কের সংযোগস্থানে একাধিক ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) অবৈধ স্ট্যান্ড থাকায় মহাসড়ক থেকে সংযোগ সড়কে যাতায়াতকারী যানবাহনের বাধার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে এই এলাকা বেশি দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরজমিন উপজেলার গোয়ালাবাজারে দেখা গেছে, সম্প্রতি মহাসড়কটি ইট দিয়ে মেরামত করা হয়।

ফলে দুই সাইড নিচু থাকায় মহাসড়কেই গড়ে উঠেছে অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইকের অবৈধ স্ট্যান্ড। যানজটের কারণে দূরপাল্লার যানবাহন বেশির ভাগ সময় গোয়ালাবাজারটি পাড়ি দিতে প্রায় আধাঘণ্টা বা তার চেয়েও বেশি সময় লাগছে। তাজপুর, দয়ামির, উনিশ মাইল এবং সাদিপুরে মহাসড়কের আশপাশে রয়েছে একাধিক সিএনজি চালিত অটোরিকশার স্ট্যান্ড ও ভাসমান দোকান। এর ফলে একদিকে যেমন বেড়েছে যানজট, তেমনি রয়েছে মৃত্যুঝুঁকিও। এদিকে, এসব অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ না করায় দিন দিন আরও জটিল হচ্ছে যানজটের সমস্যা। এ সমস্যা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল। অটোরিকশা ও ইজিবাইকের চালকেরা জানান, পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মহাসড়কের পাশেই গাড়ি রাখতে বাধ্য হচ্ছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে মাঝে-মধ্যে অভিযান পরিচালনা করে অবৈধ স্ট্যান্ডগুলো তুলে দিলেও প্রশাসনের লোকজন চলে আসার পরপরই আবার আগের অবস্থা তৈরি হয়। অটোরিকশা ও ইজিবাইকের কারণে সড়ক সরু হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ব্যবসায়ীরা জানান, মহাসড়কের ওপর অবৈধ স্ট্যান্ড বানিয়ে অবস্থান করছে অটোরিকশা ও ইজিবাইক। বিশেষ করে গোয়ালাবাজার চতুর্দিক থেকে অটোরিকশা ও ইজিবাইক জটলার কারণে কিছুক্ষণ পরপরই যানজট সৃষ্টি হয়। দূরপাল্লার বাসচালক আজিজুর রহমান বলেন, অনেক সময় ঢাকা থেকে গাড়ি চালিয়ে আসলে কোথাও এমন যানজট দেখা যায়নি। কিন্তু গোয়ালাবাজার পাড়ি দিতে হলে জ্যামে আটকে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা।

শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল দেব বলেন, মহাসড়কে অটোরিকশা ও টমটম চলাচল বন্ধে হাইওয়ে পুলিশ প্রতিনিয়ত কাজ করছে। অবৈধভাবে মহাসড়কে চলাচলের জন্য মামলা দেয়া হয় কিন্তু মামলার পর আবার চলে আসে। মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে তাই এগুলো জব্দ করা হয়। শুধু প্রশাসন নয়, এসব বন্ধে সবার সহযোগিতা প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park