1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে নিহত যুবদল নেতা জিলুর পরিবারের খোঁজ নিলেন মুন্না

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ পালন করার সময় পুলিশের গাড়িচাপায় নিহত সিলেটের গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য দিলু আহমেদ জিলুর পরিবারের খোঁজ নিলেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না।
আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জিলুর পরিবারের সার্বিক খোঁজ খবর নিতে তার বাড়িতে যান যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না। এসময় কারানির্যাতিত বিয়ানীবাজার-গোলাপগঞ্জের বিএনপি ও যুবদল নেতাদের পরিবারকে সহায়তা দেয়ায় যুক্তরাজ্য প্রবাসী নেতা রফি আহমেদ চৌধুরীকে ধন্যবাদ জানান তিনি।

এই সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি রেজাউল করিম পল, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট নগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত তারেক ও সাধারণ সম্পাদক মীর্জা সম্রাটসহ সিলেট জেলা, মহানগর ও গোলাপগঞ্জ উপজেলা যুবদল এবং বিএনপি নেতৃবৃন্দ ।
উল্লেখ্য, ৩১শে অক্টোবর সকাল ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ পালন করার সময় পুলিশের গাড়িচাপায় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য দিলু আহমেদ জিলু নিহত হন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park