1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জে ৮ বছরের এক কন্যা শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত যুবক পৌরসভার ফুলবাড়ি পূর্ব পাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে। বুধবার (৬ মার্চ) বিকেলে গোলাপগঞ্জ পৌর এলাকার ফুলবাড়ি পূর্ব পাড়ায় গ্রামে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা গোলাপগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা (মামলা নং-০৫/৩২, ৬-০৩-২০২৪) দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত শাহরিয়ার নাসিম রিঝুল (২৮) নামের যুবককে গ্রেপ্তার করে।
জানা যায়, বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে শাহরিয়ার নাসিম রিজুল তার প্রতিবেশী ওই শিশুটিকে বরই খাওয়ার জন্য তার বাড়ি থেকে মরিচ আনতে বলে। এসময় ওই শিশুটি রিজুলের ঘরে এসে জানায় যে তাদের ঘরে মরিচ নেই। এসময় রিজুল শিশুটিকে একা পেয়ে তার ঘরেই পাশবিক নির্যাতন করে। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়লে মাকে সব ঘটনা খুলে বলে। এ ঘটনা শুনে মা গোলাপগঞ্জ মডেল থানায় শাহরিয়ার নাসিম রিঝুলকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ ওই রাতেই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাছুদুল আমিন বলেন, পুলিশ অভিযুক্তকে তাৎক্ষণিক গ্রেপ্তার করেছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park