1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মধ্যনগরে চেয়ারম্যানসহ ৪ ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :আপোষ অযোগ্য একটি হত্যাকাণ্ডের ঘটনা সালিশের মাধ্যমে নিজেদের অফিসিয়াল সীল স্বাক্ষর ব্যবহার করে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে সুনামগঞ্জের মধ্যনগরে চার জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃতরা হলেন- মধ্যনগর ইউপি চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটু, একই ইউপির ২নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রাণ গোপাল চৌধুরী, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুমন চন্দ্র বর্মন ও চামরদানি ইউপির ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম।

গত ৫ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব একেএম আনিসুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

এ ছাড়াও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন) ২০০৯ এর ৩৪ (৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী কেন তাদের সংশ্লিষ্ট পদ থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

জানা যায়, ২০১৯ সালের ১২ জুন মধ্যনগর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত আশুতোষ সরকারের বড় ছেলে মাঝি সুজন সরকার যাত্রী নিয়ে তাহিরপুর গিয়ে নিখোঁজ হয়।

এ ঘটনায় তানভীর হোসেন ও কাজল নামে দুজনকে আটক করলে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ২২ জুন টগার হাওর থেকে পাথর বাধা অবস্থায় সুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

গত বছরের ২৫ জুলাই সুনামগঞ্জ দায়রা জজ আদালতে এ মামলার রায়ে তিনজন আসামিকে সাজা দেওয়ার পাশাপাশি চার জনপ্রতিনিধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে জেলা প্রশাসকের সুপারিশ মোতাবেক স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপনের মাধ্যমে জনস্বার্থে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা সত্যতা নিশ্চিত করে বলেন, গত বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন মেইলে পেয়েছি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park