1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বড়লেখায় প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :বড়লেখায় প্রেমিকাকে (২১) চা বাগানে ঘুরতে নিয়ে বন্ধুরা মিলে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় সম্পৃক্ত সেলিম উদ্দিন (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ। সে বিয়ানীবাজার উপজেলার দক্ষিণ পাড়িয়াবহর (জলঢুপ) গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। গত সোমবার রাতে শাহবাজপুর বাজার এলাকা থেকে মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার করেন। গত মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।

জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ডালিম উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (২০) কান্দিগ্রামের এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ১২ ফেব্রুয়ারি বেড়ানোর কথা বলে সে তাকে (তরুণী) অহিদাবাদ চা বাগানে নিয়ে যায়। সেখানে বন্ধুরা মিলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে গুরুতর আহত অবস্থায় ধর্ষণের শিকার তরুণীকে ফেলে যায়। এ ঘটনায় ১৭ ফেব্রুয়ারি ধর্ষিতা তরুণীর মা ৫ জনের নাম উল্লেখ ও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেন। এরপর পুলিশ প্রেমিকসহ ২ ধর্ষককে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর নব গোপাল দাশ জানান, ‘ধর্ষণের শিকার তরুণীর মায়ের করা মামলার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান আসামি মাহমুদুল হাসান ও তার বন্ধু আল আমিনকে গ্রেফতার করা হয়। তদন্তে ধর্ষণ ঘটনার সাথে বিয়ানীবাজারের সেলিম উদ্দিনের সম্পৃক্ততা পাওয়ায় সোমবার রাতে তাকে গ্রেফতার করে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park