1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউপির দুই কিশোরী নিখোঁজ

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণের খর্দ্দাপাড়া গ্রাম থেকে দুই কিশোরী নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৭ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে রাত পর্যন্ত তারা বাড়ি ফিরেননি।

নিখোঁজ দুই কিশোরী হলেন- উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের খর্দ্দাপাড়া গ্রামের কয়েছ আহমদের মেয়ে জামিয়া বেগম ও শফিক মিয়ার মেয়ে সামিরা বেগম।

তারা দুইজনই উপজেলার হাজী আব্দুস শহিদ মহিলা আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।

জানা যায়, মঙ্গলবার সকালে মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তারা। পরে আর বাড়ি ফেরেন নি তারা। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজির পর তাদের সন্ধান পাওয়া যায় নি। রাত সোয়া ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের খোঁজ মিলেনি।

তাদের কোন সন্ধান পাওয়া গেলে 01754-195003 এই নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এব্যাপারে সামিরা বেগমের ভাই আবুল কালাম তানভীর বলেন, সকাল দুজনেই মাদরাসার উদ্দেশ্যে বের হয়ে যায়।কিন্তু মাদরাসায় যায়নি।পরিবারের পক্ষে থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park