1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শাবি ছাত্রলীগের কমিটিতে প-দ পেতে মরিয়া শতাধিক নেতা

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে নেতৃত্বে আসতে চান শতাধিক নেতা। এ লক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন ১০৯ জন নেতা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন।

তিনি জানান, নতুন ছাত্রলীগের কমিটিতে পদ পেতে আবেদন করেছে ১০৯ জন ছাত্রনেতা। আবেদনের সময়সীমা ছিল গত ১৫ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

এদিকে আসন্ন নতুন কমিটিকে ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদ পেতে মরিয়া হয়ে ওঠেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্নস্থরের নেতাকর্মীরা। পদ পেতে লবিং তদবির শুরু করেছেন তারা।

শাবি ছাত্রলীগ সূত্রে জানা যায়, কেন্দ্রের নজরে থাকতে অনেকে সামাজিক যোগাযোগে প্রচারণা বাড়িয়েছেন। নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের পাশাপাশি হতাশাও দেখা দিয়েছে পদ পাওয়া না পাওয়া নিয়ে।

জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমার দেওয়ার নির্দেশ প্রদান করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তখন থেকে শাবি ছাত্রলীগের ৬টি গ্রুপের নেতাকমীরা শোডাউনে ব্যস্ত হয়ে পড়েছেন। চারটি গ্রুপ একসঙ্গে কর্মসূচি পালন করলেও বাকি দুই গ্রুপ কেন্দ্রীয় নির্দেশে বিভক্ত হয়ে কর্মসূচি দিচ্ছে বলে এমন আলোচনাও চলছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park