1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ওসমানীনগরে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটের ওসমানীনগরে পালিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার তাজপুর খাশিপাড়ায় ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিমা সুলতানা সুমির সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি সদস্য রাবেয়া বেগম, সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য পারুল আক্তার, কোষাধ্যক্ষ জেসমিন আক্তার, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ইউপি সদস্য রেখা রানী, ইউপি সদস্য চামেলী রানী, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবেক ইউপি সদস্য দিপ্তি রানী, আশা রানী সূত্রধর, সাবেক ইউপি সদস্য দিলারা বেগম, ইউপি সদস্য রোকিয়া বেগম ও রেজিয়া বেগম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কেন্দ্রীয় সভাপতি মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা এমপির দিকনির্দেশনায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও স্মার্ট বাংলাদেশ গড়তে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষে ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবে।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park