1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

পুলিশ প দ ক পেলেন এসপি ছাইদুল হাসান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

বানিয়াচং সংবাদদাতা :সততার সঙ্গে অপরাধ দমনের জন্য আবারও বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক পেলেন হবিগঞ্জের কৃতি সন্তান ও চাপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো.ছাইদুল হাসান।

গত দেড় বছরে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রসংশনীয় আবদানের জন্য তাকে এই পদক দেওয়া হয়।

বৃহস্পতিবার(২২ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তাকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সেবায় মনোনিত করে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

ছাইদুল হাসান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া মহল্লার মরহুম শিক্ষানুরাগী খুর্শেদ আলী ও তাহেরা খাতুনের দ্বিতীয় সন্তান। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি মেজো।

তিনি ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারি পুলিশ সুপার পদে নিযুক্ত হয়েছিলেন। পরে পুলিশ সদর দপ্তরে সহকারি মহাপরিদর্শকের (এআইজি) পদ থেকে সর্বশেষ চাপাইনবাবগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিযুক্ত হন। কর্মজীবনে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পেয়েছেন ভাল কাজের স্বীকৃতি স্বরূপ।

মো.ছাইদুল হাসান ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। ১৯৯৫ সালে বানিয়াচং এলআর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ বিভাগ থেকে মাধ্যমিক ও ১৯৯৭ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন।

পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ২৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park