1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কোম্পানীগঞ্জে ধ র্ষ ণ মামলার তিন আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার ও বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জের ছাতকের রতনপুর গ্রামের আনর আলীর পুত্র মুহিবুর রহমান, বড়গোল্লা গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র শাহিন আহমদ ও মৌলভীবাজার সদর উপজেলার বর্শিজোড়া গ্রামের নুর উদ্দিনের পুত্র রুবেল মিয়া।

গ্রেফতারকৃতরা গত বুধবার কোম্পানীগঞ্জ থানায় দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

পুলিশ জানায়, বুধবার ও বৃহস্পতিবার টানা দুইদিনের অভিযানে মৌলভীবাজার, সুনামগঞ্জ ও কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে এই তিন আসামিকে গ্রেফতার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। গত ১৭ ফেব্রুয়ারী রাত সাড়ে ৭টায় কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায় এক নারী গণধর্ষণের শিকার হয়। পারিবারিক সম্পর্কের সূত্র ধরে ওই নারীকে সিলেটের মাছিমপুর থেকে ফুসলিয়ে নিয়ে আসে এই তিন বখাটে।

এব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park