1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোয়াইনঘাটে তরমুজের বাম্পার ফলন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

গোয়াইনঘাট সংবাদদাতা :সিলেটের গোয়াইনঘাটে তরমুজের বাম্পার ফলন হয়েছে। উপজেলার হাওর ও নিম্নাঞ্চলের কৃষকরা রবি শস্যের পাশাপাশি ফরাস (ঝাড় সীম) নাগামরিচ, মিষ্টি লাউ, ভুট্টা, গমের পাশাপাশি তরমুজ চাষ করে ব্যাপক হারে লাভবান হয়েছেন।

গোয়াইনঘাটের পূর্ব আলীরগাঁও ইউনিয়নের আটলীহাই, খাস হাওর সোনাপুর,পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের নাইন্দা-তিতকুল্লী, বালি হাওর, মধ্য জাফলং ইউনিয়নের ভিত্রিখেল হাওর, বাউরভাগ হাওর,আলমনগর, পশ্চিম জাফলংয়ের ঢালারপার, পান্তুমাই, তারুখাল, আহারকান্দি,পূর্ব জাফলং ইউনিয়নের বাওন হাওরসহ বিভিন্ন স্থানে রবি শস্যের পাশাপাশি লাভ জনক ফসল তরমুজ চাষাবাদ হয়েছে। আগাম রোপন এবং রোগ বালাই কম হওয়াতে প্রতিটি এলাকাই বাম্পার ফলন হয়েছে তরমুজের। উপজেলা কৃষি বিভাগের সার্বিক তথ্যাবধানে কৃষকদের লাভজনক ফসল উৎপাদনে উৎসাহিত করায় কৃষকরাও তরমুজ চাষে আগ্রহী হন।

পূর্ব জাফলংয়ের কৃষক জালাল উদ্দিন জানান. তিনি ৪৭বিঘা তরমুজ চাষ করেছেন। ১৬ লক্ষ টাকার তরমুজ বিক্রি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ক্ষেতে থাকা অবশিষ্ট তরমুজ বিক্রি হতে কোটি টাকাও আসতে পারে বলে জানান তিনি।

আটলীহাই গ্রামের কৃষক গোলাম করিম শামীম জানান, ২০ বিঘা তরমুজ চাষ করেছেন এবং ৮লক্ষ টাকায় পাইকারের নিকট বিক্রয় করেছেন। তিনি জানান খরচ বাদ দিয়ে অনেক টাকা লাভবান হয়েছেন। খাস হাওর সোনাপুর গ্রামের কৃষক আব্দুল্লাহ্, আব্দুল মান্নান, শরিফ, আবজল, হেলাল উদ্দিন, ফখরুল ইসলামসহ অগণিত কৃষক তরমুজ চাষ করেছেন।

হেলাল উদ্দিন ও ফখরুল ইসলাম জানান দু’ভাই মিলে সাড়ে ৯বিঘা জমিতে তরমুজ চাষ করেছেন। ৪লক্ষ টাকা তরমুজ বিক্রয় হয়েছে, অবশিষ্ট তরমুজ থেকেও আশানুরূপ টাকা লাভবান হবেন।

উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি জানান, গোয়াইনঘাটে রবি শস্যের আবাদ বৃদ্ধি এবং ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। গোয়াইনঘাটে তরমুজ চাষ বৃদ্ধি পেয়েছে। গত বছর যেখানে তরমুজ চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৬৫ হেক্টর জমি। সেখানে এবার ২শত ৩৫ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। কৃষকরা লাভবান হওয়াতে ব্যাপক হারে তরমুজ চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে। বাংলালিক আনারকুলিসহ বিভিন্ন জাতের তরমুজ চাষাবাদ করে কৃষকরা বাম্পার ফলন ফলিয়েছেন। বাড়তি দাম থাকায় কৃষকরা ব্যাপক হারে অর্থনৈতিকভাবে উপকৃত হয়েছেন। পাইকাররা কৃষকের দোড়গোড়ায় এসে তরমুজ কিনছেন এবং সিলেটসহ সারা দেশে ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে যাচ্ছে গোয়াইনঘাটের উৎপাদিত সু-স্বাদু তরমুজ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park