1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শাবিতে ২১শে ফেব্রুয়ারিতে শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :যথাযথ মর্যাদায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপাচার্য। এর আগে ভাষা শহিদদের স্মরণে কালো ব্যাজ ধারণ করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আনোরুল ইসলাম, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. মাস্তাবুর রহমান, রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রহমান, প্রক্টর ড. কামরুজ্জামান চৌধুরী, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পুস্পস্তবক অর্পণ শেষে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, আবাসিক হল, বিভিন্ন বিভাগ, বঙ্গবন্ধু পরিষদ, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, শাবি অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন, কর্মচারী সমিতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park