
গোলাপগঞ্জ প্রতিনিধি: মরহুম ছফির আহমদ স্বরণে পরিবারবর্গ কর্তৃক নির্মিত ভাদেশ্বর কলেজের ’ লাইব্রেরি উদ্বোধন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব ।
গতকাল শনিবার ফিতা কেটে লাইব্রেরির উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব। এরপর তিনি লাইব্রেরি পরিদর্শন করেন।
পরে ভাদেশ্বর কলেজ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য দেন। লাইব্রেরির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি তিনি লাইব্রেরির ভাদেশ্বর কলেজের প্রশংসা করেন। লাইব্রেরি সাথে ছাত্রছাত্রীদের সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন বদরুল ইসলাম শোয়েব ।
ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমদের সভাপতিত্বে ও লেখক ও সাংবাদিক আবুল হাসনাত এর সঞ্চালনায় মাও: খালেদ মহমুদ কলিম এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভাদেশ্বর কলেজের অধ্যক্ষ এ কে এম মাহবুবুছ সামাদ ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে রাখেন, চ্যানেল এস এর আমার গাওঁ প্রোগ্রামের উপস্থাপক সায়েক আহমদ সওদাগর, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ভাইস প্রেসিডেন্ট ইশতিয়াক আহমদ চৌধুরী, মকবুল আহমাদ আইডিয়াল একাডেমী প্রধান শিক্ষক আব্দুল মতিন, ভাদেশ্বর মহিলা কলেজ ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সেলিনা, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুস শহীদ, পনাইরচক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নিখিল বিশ্বাস, ভাদেশ্বর কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মজনুর রহমান, ভাদেশ্বর মডেল ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক রজত কান্তিদাশ, খানম আহমদ বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাও: মো: সিরাজুল ইসলাম, ভাদেশ্বর কলেজ এর পাউন্ডার সদস্য আবু সুফিয়ান উজ্জল, কুশিয়ারা মেডিকেল ক্লিনিক এর পরিচালক জেড রহমান জুনু, তালবাড়ী জামেয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক আনোয়ারুল হক, ভাদেশ্বর মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রধান কবির আহমদ, ভাদেশ্বর মকবুল আহমদ আইডিয়াল একাডেমির শিক্ষক আকরাম উদ্দিন ভূইয়া, ভাদেশ্বর মহিলা কলেজের দর্শন বিভাগের প্রধান আবু সুফিয়ান।
এ সময় উপস্থিত ছিলেন, আজির উদ্দিন খেলা, আনিসুল হক পাপলু, মাহবুবুর রহমান, সাদিকুর রহমান ছাদেক, রাজু আহমদ, মো: হেলাল উদ্দিন, সামছুল ইসলাম, পাকি মিয়া প্রমুখ।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব
