1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে ব্রীজ থেকে কুশিয়ারা নদীতে ফেলে যুবককে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :গোলাপগঞ্জে আলী হোসেন (৩৫) নামে যুবককে মারপিট করে কুশিয়ারা নদীতে ফেলে ঢিল ছুঁড়ে হত্যার অভিযোগে বৃহস্পতিবার রাতে উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বনগাঁও থেকে ১জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি বুধবারী বাজার ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত আনফর আলীর ছেলে।

নিহতের ঘটনায় ৭ জনের নামোল্লেখ ও ১৪/১৫ জনকে অজ্ঞাত আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং: ১২/২/২০২৪ইং) দায়ের করেন আলী হোসেনের বোন রুবি বেগম (৪০)।

মামলা সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারী বানীগাজি পূর্ব মহল্লা জামে মসজিদে ওয়াজ মাহফিলের শিন্নী বিতরণকে কেন্দ্র করে মামলার ১নং আসামি অহিদ হোসেনের সাথে আলী হোসেনের কথা কাটাকাটি হয়। পরদিন ৯ ফেব্রুয়ারী সকাল ১১টার দিকে চন্দরপুর কুশিয়ারা নদীর পাড়ে মামলার বাদি রুবি বেগমকে পেয়ে মামলার ৩নং আসামি জায়েদুল ইসলাম শিপু তার ভাইকে সাবধান করার কথা বলেন।

ঘটনার দিন গত ১০ ফেব্রুয়ারী দুপুর ২টার দিকে মামলার ১নং আসামি মামলার অন্য আসামিদের নিয়ে চন্দরপুর বাজারে আলী হোসেনকে পেয়ে তার উপর হামলা করে। এরপর আলী হোসেন প্রাণ ভয়ে চন্দরপুর ব্রীজের দিকে দৌঁড় দিলে আসামিরা সহ আরও ১৪/১৫ জন তাকে লক্ষ্য করে ইট-পাটকেল মারতে থাকে। এসময় তাদের ইটপাটকেলের আঘাতে আহত হয়ে আলী হোসেন কুশিয়ারা নদীতে পড়ে যায়। নদীতে পড়ার পর সাঁতার কেটে সে তীরের দিকে যাওয়ার চেষ্টা করে। তখন আসামিরা নদীতে তাকে লক্ষ্য করে ব্রীজের ওপর থেকে ইটপাটকেল ছুঁড়তে থাকে। তাদের ইটপাটকেলের আঘাতে গুরুতর আহত হয়ে কিছু সময়ের ভিতরেই সে নদীতে তলিয়ে যায়।

এদিকে খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলে অনেক খুঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরদিন ১১ ফেব্রুয়ারী দুপুর আড়াইটার দিকে ডুবুরি দল কুশিয়ারা নদীতে জাল ফেলে আলী হোসেনের মরদেহ উদ্ধার করে।

গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এছাড়াও হামলার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলে জানান তিনি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park