1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কোম্পানীগঞ্জে সেলাই মেশিন বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে এবং এসোসিয়েশন অফ ওয়ার্কারস ফর অল্টারনেটিভ রুরাল ডেভেলপমেন্ট-এওয়ার্ডের বাস্তবায়নে বিনামূল্যে তিন মাস প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ হলরুমে প্রকল্পের অধীনস্থ ২২জন উপকারভোগীদের মধ্যে সেলাই মেশিন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনজিত কুমার চন্দ।

ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলীর সভাপতিত্বে ও এওয়ার্ডের প্রোগ্রাম কো-অ‌র্ডিনেটর ফারুক আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মেম্বার আব্দুল জলিল,

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা, মেম্বার লিটন আহমদ, মেহেদী হাসান ডালিম, জামাল হোসেন, এওয়ার্ডের পাড়ুয়া ইউনিট ম্যানেজার নজরুল ইসলাম, একাউন্টেড কামরুল ইসলাম প্রমুখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park