1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে ভাদেশ্বর উন্নয়ন সমিতি ইউকে’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

গোলাপগঞ্জ প্রতিনিধি:গোলাপগঞ্জে ভাদেশ্বর উন্নয়ন সমিতি ইউকে’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলার ভাদেশ্বর কলেজ মিলনায়তনে এ বৃত্তি বিতরণ করা হয়।

ভাদেশ্বর উন্নয়ন সমিতির ইউ-কে সভাপতি মকবুল আহমদের সভাপতিত্বে এবং বিশিষ্ট লেখক ও সাংবাদিক আবুল হাসনাতের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাছির উদ্দিন খাঁন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের অন্যতম সদস্য ও গোলাপগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন, ভাদেশ্বর কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি জহির উদ্দিন মাস্টার, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল জলিল জায়গীরদার, যুক্তরাজ্য প্রবাসী শেখ বুরহান উদ্দিন (বাবুল), ভাদেশ্বর কলেজ এর অধ্যক্ষ মাহবুবুছ সামাদ, ভাদেশ্বর উন্নয়ন সমিতির উপদেষ্টা আফতাব মিয়া, অবসর প্রাপ্ত জেলা হিসাব রক্ষণ আতাউর রহমান।

বক্তব্য রাখেন, ভাদেশ্বর ইউপি প্যানেল চেয়ারম্যান মহিদুজ্জামান লাভলু , ইউপি সদস্য জিয়াউল হক সাদ, ইউপি সদস্য কায়েল আহমদ, কলেজ পরিচালনা কমিটির সদস্য মজনুর রহমান।

বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, আজির উদ্দিন খেলা, সাদেক আহমদ, মাহবুবুর রহমান উনু, রাজু আহমদ, কবির উদ্দিন, হেলালুজ্জামান হেলু সহ ভাদেশ্বরের সকল প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ

অনুষ্ঠানে ভাদেশ্বর ইউনিয়নের বিভিন্ন ইস্কুল কলেজ, মাদ্রাসার ৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park