1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে প্রতারকদের ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেট জুড়ে চাকরির ফাঁদ পেতে আছে প্রতারক চক্র। কয়েক দিন পর পর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে টাকা। এসব ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলেও প্রতারক চক্রের সদস্যরা রয়ে গেছে অধরা। তবে পুলিশ বলছে চক্রটিকে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টায় রয়েছে তারা।

প্রতারক চক্র সর্বশেষ টার্গেট করে ওসমানী মেডিকেল কলেজ এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে। গত কয়েকদিন ধরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৬টি পদে ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তির একটি পত্রিকা কাটিং সোস্যাল মিডিয়ায় ঘুরছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন পদে জনবল নিয়োগের কথা উল্লেখ করা হলেও ভূয়া বিজ্ঞপ্তিটিতে নিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে দেওয়া হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নাম। বিজ্ঞপ্তিদাতা হিসেবেও মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তীর নাম ও স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। বিজ্ঞপ্তিটিতে ৪ ফেব্রুয়ারির মধ্যে আবেদন medical69collage.info@gmail.com এই ইমেইলে পাঠাতে বলা হয়। প্রতারণার বিষয়টি টের পেয়ে গত সোমবার কোতোয়ালী থানায় জিডি করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সচিব মামুনুর রশিদ।

মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শিশির রঞ্জন চক্রবর্তী জানান, ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে প্রতারক চক্র প্রতারণার চেষ্টা করছে। বিষয়টি জানার পর কলেজের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এর আগে গত বছরের ডিসেম্বর মাসের শুরুতে একইভাবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন পদে জনবল নিয়োগের ভূয়া বিজ্ঞপ্তি অনলাইনে প্রচার করে প্রতারক চক্র। বিজ্ঞপ্তিতে নিয়োগকর্তা হিসেবে প্রতারক চক্র ওই হাসপাতালের প্রাক্তন এক পরিচালকের নামও উল্লেখ করে। ঘটনাটি দৃষ্টিগোচর হওয়ার পর গত ৫ ডিসেম্বর হাসপাতালের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফ কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন।

এরও আগে গত বছরের নভেম্বর মাসে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে জনবল নিয়োগের ভূয়া বিজ্ঞপ্তি সোস্যাল মিডিয়ায় ভাইরাল করে প্রতারক চক্র। এ ঘটনায় হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মিজানুর রহমান গত ১৫ নভেম্বর কোতোয়ালী থানায় জিডি করেন। ওই বিজ্ঞপ্তিটি ‘সিলেট জবস’ নামের একটি অনলাইন থেকে প্রচার করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তির সাথে প্রতারক চক্র যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বারও ব্যবহার করে। হাসপাতালের পক্ষ থেকে জিডি করার পরও মোবাইল ফোনটি সচল ছিল। কিন্তু পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোবাইল ফোনের মালিককে সনাক্ত করতে পারেনি।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতারক চক্রটি ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে যোগাযোগের জন্য কখনো ইমেইল ঠিকানা আবার কখনো মোবাইল ফোন নাম্বার ব্যবহার করে। কেউ ইমেইলে বায়োডাটা পাঠালে কিংবা ফোনে যোগাযোগ করলে তাকে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রথমে মোটা অংকের টাকার চুক্তি করে। পরে ধাপে ধাপে টাকা হাতিয়ে নিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক সিলেট নগরীর শিবগঞ্জ সাদিপুরের এক উদ্যোক্তা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরকম চাকরির একটি বিজ্ঞপ্তি দেখে তার এক ছোট ভাই আবেদন করেছিল। পরে প্রতারক চক্র চাকরির দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়।

এ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ জানান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগের ভ‚য়া বিজ্ঞপ্তি প্রচারের ঘটনায় মেডিকেল কলেজের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়া এর আগেও এরকম প্রতারণার অভিযোগে থানায় কয়েকটি জিডি হয়েছে। সবগুলো অভিযোগ আমলে নিয়ে পুলিশ তদন্তে নেমেছে। আশা করা যাচ্ছে প্রতারক চক্রটিকে দ্রুততম সময়ের মধ্যে সনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park