1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হুছামুদ্দীনের তেলেসমাতি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের জয়জয়কারের মধ্যে যে কয়েকটি আসনে চমক ছিল এর একটি সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট)। এই আসনে প্রথমবার স্বতন্ত্র থেকে নির্বাচন করে বিজয়ী হন মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

‘সরকার ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত এই আলেম আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদকে পরাজিত করেন।

সংসদে এসেও হুছামুদ্দিন তিনি চমক দেখালেন। প্রথমবার সংসদ সদস্য হয়েই সংসদীয় কমিটির সভাপতির পদ পেয়েছেন। তাকে ধর্ম মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে ১৬টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়। এর মধ্যে মোহাম্মদ হুছামুদ্দীন উদ্দিন চৌধুরীকে সভাপতি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, এইচ এম ইব্রাহিম, মো. রশিদুজ্জামান, বীর বাহাদুর উশৈ সিং, মো. রেজাউল হক চৌধুরী, ননী গোপাল মন্ডল, আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন, মো. ফয়সাল ও আমানুর রহমান খান রানা।

গত ৭ জানুয়ারির নির্বাচনে হুছামুদ্দীন চৌধুরী ৪৭ হাজার ১৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুক উদ্দিন আহমদ পেয়েছেন ৩২ হাজার ৯৭৩ ভোট। এ আসনে মোট ভোট পড়েছে ২৫ দশমিক ৯৬ শতাংশ।

হুছামুদ্দীনের পিতা আল্লামা মাওলানা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী সারাদেশের পরিচিত আলেম ও পীর ছিলেন। বংশানুক্রমে ফুলতলী পরিবারের প্রভাব রয়েছে বৃহত্তর সিলেট। মূলত এই প্রভাবের কারণেই নির্বাচনে চমক দেখাতে সক্ষম হন স্বতন্ত্র এই প্রার্থী।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park