1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোয়াইনঘাটে ফুট ব্রীজ রক্ষা ও ভারী যানবাহন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে হাকুর বাজার টু মানিকগঞ্জ রাস্তার কাঁপনা নদীর উপর মানিকগঞ্জ ফুট ব্রীজ রক্ষা ও অবৈধ চোরাচালান বহনকারী ভারী যানবাহন বন্ধের দাবিতে ডৌবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় উপজেলার মানিকগঞ্জ বাজারের ফুট ব্রীজে বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা আসাদ হোসাইন সাকিলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন তৌফিকে রাব্বি জুবের, ফয়সাল আহমদ মোস্তফা, আনোয়ার হোসেন, জমির উদ্দিন, মাওলানা শরিফ উদ্দীন, ছাত্রনেতা সাদিকুর রহমান ও আল আমিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের এই সরু রাস্তা ও মানিকগঞ্জ ফুট ব্রীজ দীর্ঘদিনের আন্দোলনের ফসল। এই ব্রীজ দিয়ে প্রতিদিন অবৈধ চোরাচালান বহনকারী ভারী যানবাহন বেপরোয়া গতিতে চলাচলের ফলে ব্রিজটির রেলিং ভাঙন ও রাস্তার পাশের বাড়িগুলোর বড় ধরনের ক্ষতিসহ আমরা আমাদের স্কুল-মাদ্রাসায় পড়ুয়া কোমলমতি শিশুদের নিয়ে আতঙ্কে রয়েছি। এ সময় বক্তারা অবিলম্বে চোরাচালানের পণ্য বহনকারী বেপরোয়া গতির ভারী যানবাহন বন্ধের দাবি জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park