1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কুলাউড়ায ধান চা ল মজুদ রাখায় জরিমানা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :অবৈধভাবে লাইসেন্স বিহীন ধান-চাল মজুদ রাখায় মজুদ বিরোধী অভিযানে মৌলভীবাজারের কুলাউড়ায় ৪ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে অভিযান চালিয়ে ওই চার প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান মামুন।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলি হলো উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সদপাশা এলাকার আরফিন ট্রেডার্স এর সত্বাধিকারী ফিরোজ আলীকে ২০ হাজার, দক্ষিণ রবিরবাজারের সিপার ট্রেডার্স এর সত্বাধিকারী আব্দুস শহীদ ও লিটন আহমদ কে ৫০০০ হাজার টাকা করে এবং আব্দুল কাইয়ুম মাসুদ কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অবৈধ ভাবে ধান মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন আইন অনুযায়ী চার প্রতিষ্টানকে আইনের আওতায় এনে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। এবং দ্রুত লাইসেন্স সংগ্রহ করার জন্য বলা হয়।

আদালত পরিচালনার সময় সহযোগিতা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুর রব ও কুলাউড়া থানা পুলিশ । এর আগে ২৯ জানুয়ারি একই টিম অভিযান চালিয়ে বিশ হাজার টাকা জরিমানা আদায় করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান মামুন জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে অবৈধ ভাবে লাইসেন্স বিহীন ধান-চাল মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park